Daily Current Affairs in Bengali - 24 August 2026 | 24 আগস্ট 2026 কারেন্ট অ্যাফেয়ার্স
প্রিয় পাঠকবৃন্দ,
আজ আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের (24 আগস্ট 2026) সাম্প্রতিক বিষয়াবলি বাংলা ভাষায় উপস্থাপন করছি। বর্তমান সময়ে চাকরির পরীক্ষায় সাম্প্রতিক বিষয়াবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাফল্যের পথে এগিয়ে যেতে নিয়মিতভাবে এই সাম্প্রতিক বিষয়াবলি পড়ুন।
Daily Current Affairs in Bengali Quiz | আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
24 August 2026-এর
সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি ডেইলি
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত বহুবিকল্পীয় প্রশ্ন
(MCQ) উত্তর
ও
সংক্ষিপ্ত তথ্যসহ
নিচে
দেওয়া
হলো:
Daily Current Affairs in
Bengali - 24 August 2026| 24 আগস্ট 2026 কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন 1: 2026 সালের আগস্ট মাসে 'National Report on Deep Sea and Distant Water Fishery Resources of the Indian EEZ' নামক প্রতিবেদনটি কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে?
A) ISRO B) CMLRE C) DRDO D) ICAR
উত্তর: B) CMLRE
সংক্ষিপ্ত তথ্য: এই প্রতিবেদনটি সামুদ্রিক সম্পদের উপর একটি সার্বিক প্রতিবেদন। সিএমএলআরই (CMLRE)-এর প্রধান ডক্টর আর এস মহেশ কুমারের নেতৃত্বে এই জাতীয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিএমএলআরই-এর সদর দপ্তর কেরালার কচিতে অবস্থিত। ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ)-এর মোট আয়তন 2.37 মিলিয়ন বর্গ কিলোমিটার।
প্রশ্ন 2: 2026 সালের আগস্টে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করতে জাপানের কোন প্রতিরক্ষামন্ত্রী ভারত সফর করেছেন?
A) ফুমিও কিসিদা B) সিনজিরো কৈজুমি C) ইয়াসুহিরো নাকাসোনে D) নবুও কিসি
উত্তর: B) সিনজিরো কৈজুমি
সংক্ষিপ্ত তথ্য: জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কৈজুমি 19শে আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত দুই দিনের ভারত সফর করেন। এই সফরে ভারত ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে 'Memorandum of Arrangement on Maritime Security Cooperation' বা সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রশ্ন 3: পিএম গতিশক্তি (PM Gati Shakti) পোর্টালে নিজেদের 'Pulse Pro' ডেটা যুক্ত করার জন্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ফোনপে (PhonePe) কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে?
A) কেন্দ্রীয় অর্থ মন্ত্রক B) ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক C) কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক D) স্বরাষ্ট্র মন্ত্রক
উত্তর: B) ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
সংক্ষিপ্ত তথ্য: ফোনপে তাদের ডেটা ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম 'Pulse Pro'-এর ডেটা ও অন্তর্দৃষ্টি পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান পোর্টালে যুক্ত করবে। এই উদ্যোগটি ডেটা-চালিত পরিকাঠামো পরিকল্পনা ও সামগ্রিক উন্নয়নে সাহায্য করবে।
প্রশ্ন 4: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি নতুন স্থায়ী বেঞ্চ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে স্থাপনের অনুমোদন দিয়েছে? A) লাদাখ B) পুদুচেরী C) চণ্ডীগড় D) লক্ষাদ্বীপ
উত্তর: A) লাদাখ
সংক্ষিপ্ত তথ্য: কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ তৈরির অনুমোদন দিয়েছে। এটি শ্রীনগর এবং জম্মুর পর এই হাইকোর্টের 3rd (তৃতীয়) জুডিশিয়াল লোকেশন হতে চলেছে।
প্রশ্ন 5: প্রথম ফরাসি নারী এবং দ্বিতীয় ইউরোপীয় নারী হিসেবে কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) বাইরে সফলভাবে স্পেসওয়াক (Spacewalk) সম্পন্ন করেছেন?
A) সফি আদিনো B) ভ্যালেন্টিনা তেরেশকোভা C) অনিল মেনন D) পেগি হুইটসন
উত্তর: A) সফি আদিনো
সংক্ষিপ্ত তথ্য: 18ই আগস্ট সফি আদিনো সফলভাবে 6 ঘণ্টা 23 মিনিটের একটি স্পেসওয়াক সম্পন্ন করেন। এই মিশনে তাঁর সহযোগী ছিলেন নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অনিল মেনন।
প্রশ্ন 6: 2026 সালের জাতীয় শিক্ষক দিবসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন শিক্ষককে 'ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড' (National Teachers' Award) প্রদান করবেন?
A) 40 জন B) 48 জন C) 50 জন D) 55 জন
উত্তর: B) 48 জন
সংক্ষিপ্ত তথ্য: 5ই সেপ্টেম্বর 2026 তারিখে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে মোট 48 জন শিক্ষককে (যার মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা) এই সম্মান প্রদান করা হবে। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়গ্রামের শান্তনু পাত্র এবং বর্ধমানের পলাশ চৌধুরী এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
প্রশ্ন 7: চাঁদের দক্ষিণ মেরুতে জল বা বরফের অনুসন্ধান চালাতে চীন 2026 সালের আগস্টে কোন মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা করেছে?
A) Chang'e 5 B) Chang'e 7 C) Tianwen 1 D) Shenzhou 16
উত্তর: B) Chang'e 7
সংক্ষিপ্ত তথ্য: এই মিশনটি Long March 5 Y5 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করার পরিকল্পনা করা হয়েছে। এটি চাঁদের দক্ষিণ মেরুর শ্যাকেলটন ক্রেটারের (Shackleton Crater) কাছে অবতরণ করে বরফ বা জলের অস্তিত্ব অনুসন্ধান করবে।
প্রশ্ন 8: 2026 সালের 57 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (57th International Film Festival of India - IFFI) ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?
A) Maharashtra B) Goa C) Tamil Nadu D) Karnataka
উত্তর: B) Goa
সংক্ষিপ্ত তথ্য: 57 তম আইএফএফআই (IFFI) 20 থেকে 28শে নভেম্বর 2026 পর্যন্ত গোয়াতে অনুষ্ঠিত হতে চলেছে। এই উৎসবের নোডাল মন্ত্রক হলো ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
প্রশ্ন 9: মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রের সুপারম্যাসিভ ব্ল্যাক হোল (Sagittarius A)-কে প্রদক্ষিণকারী সম্প্রতি আবিষ্কৃত সবচেয়ে দ্রুতগামী তারাটির নাম কী?
A) S301 B) S502 C) S2 D) S62
উত্তর: A) S301
সংক্ষিপ্ত তথ্য: জ্যোতির্বিজ্ঞানীদের আবিষ্কৃত এই তারাটি প্রতি সেকেন্ডে প্রায় 25,000 কিলোমিটার বেগে ছুটছে। ব্ল্যাক হোলকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে এই তারাটির মাত্র 8.7 বছর সময় লাগে।
প্রশ্ন 10: 2026 সালের আগস্টে ভারতের সভাপতিত্বে আয়োজিত 8ম ব্রিক্স ইয়ুথ এনার্জি সামিট (8th BRICS Youth Energy Summit)-এর মূল থিম বা বিষয়বস্তু কী ছিল?
A) Clean Energy and Green Tech B) Energy for All C) Sustainable Energy Security D) Youth Leadership in Energy
উত্তর: B) Energy for All
সংক্ষিপ্ত তথ্য: 17ই আগস্ট 2026 তারিখে ভারতের সভাপতিত্বে ভার্চুয়ালি এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর মূল স্লোগান ছিল 'সর্বপাং উর্জাং', যার ইংরেজি অনুবাদ 'Energy for All' বা সবার জন্য শক্তি।
.png)