19 August 2026 Today Current Affairs in Bengali | 19 আগস্ট 2026 কারেন্ট অ্যাফেয়ার্স

Get Jobs
By - MD M SEKH
0

 

www.getjobs.org.in/2026/08/19-august-2026-today-current-affairs-in-bengali.html



19 August 2026 Today Current Affairs in Bengali | 19 আগস্ট 2026 কারেন্ট অ্যাফেয়ার্স



প্রিয় পাঠকবৃন্দ, আজ আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের (19 আগস্ট 2026) সাম্প্রতিক বিষয়াবলি বাংলা ভাষায় উপস্থাপন করছি। বর্তমান সময়ে চাকরির পরীক্ষায় সাম্প্রতিক বিষয়াবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাফল্যের পথে এগিয়ে যেতে নিয়মিতভাবে এই সাম্প্রতিক বিষয়াবলি পড়ুন।



(toc) #title=(Table of Content)

Today Current Affairs in Bengali Quiz | আজকের কারেন্ট অ্যাফেয়ার্স

 19 আগস্ট, 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক 10টি MCQ এবং উত্তর নিচে দেওয়া হলো :

19 August 2026 Current Affairs | 19 আগস্ট 2026 কারেন্ট অ্যাফেয়ার্স

1.ভারত কোন দেশের মধ্যে 'MAITREE' যৌথ সামরিক মহড়ার 15th সংস্করণ শুরু হয়েছে?

(A) শ্রীলঙ্কা (B) থাইল্যান্ড (C) নেপাল (D) ভিয়েতনাম

উত্তর: (B) থাইল্যান্ড

তথ্য: এই মহড়াটি 18 থেকে 31 August 2026 পর্যন্ত থাইল্যান্ডের সুরত থানি (Surat Thani) এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এতে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রাইফেলস অংশগ্রহণ করছে

2. ভারতীয় স্থলসেনা প্রধান জেনারেল ধীরজ শেঠকে সম্প্রতি কোন দেশের সেনাবাহিনীর 'মানদ জেনারেল' (Honorary General) পদমর্যাদায় ভূষিত করা হয়েছে?

(A) ভুটান (B) নেপাল (C) ফ্রান্স (D) বাংলাদেশ

উত্তর: (B) নেপাল

তথ্য: নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল (Ramchandra Paudel) কাঠমান্ডুতে এই সম্মান প্রদান করেন, 1950 সাল থেকে চলে আসা এক ঐতিহ্য অনুযায়ী দুই দেশ একে অপরের সেনাপ্রধানকে এই পদমর্যাদা দেয়

3. National Sports Awards 2026- কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারের (Arjuna Award) জন্য মনোনীত করা হয়েছে?

(A) 10 জন (B) 15 জন (C) 17 জন (D) 20 জন

উত্তর: (C) 17 জন

তথ্য: অর্জুন পুরস্কারের তালিকায় দাবাড়ু দিব্যা দেশমুখ এবং গায়ত্রী গোপীচাঁদ সহ 17 জনের নাম রয়েছে, উল্লেখ্য যে, বছর কাউকে 'মেজর ধ্যানচাঁদ খেলরত্ন' পুরস্কার দেওয়া হয়নি

4. ভারতের প্রথম 'ভার্চুয়াল চিড়িয়াখানা' (Virtual Zoo) এবং 14D সিনেমা কোন শহরে উদ্বোধন করা হয়েছে?

(A) ইন্দোর (B) পুনে (C) বেঙ্গালুরু (D) হায়দ্রাবাদ

উত্তর: (A) ইন্দোর

তথ্য: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব ইন্দোরের কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয়ে ভারতের এই প্রথম ভার্চুয়াল জঙ্গল সাফারি এবং 14D সিনেমা থিয়েটার উদ্বোধন করেছেন

5. কোন স্পেস এজেন্সি মাত্র 38.5 মিনিটের ব্যবধানে দুটি রকেট লঞ্চ করে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছে?

(A) ISRO (B) NASA (C) SpaceX (D) Blue Origin

উত্তর: (C) SpaceX

তথ্য: এলন মাস্কের কোম্পানি SpaceX মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি পৃথক উপকূল থেকে মাত্র 38.5 মিনিটের ব্যবধানে দুটি Falcon 9 রকেট উৎক্ষেপণ করে এই নতুন রেকর্ড গড়েছে

6. ভারতের কোন রাজ্যটি সম্প্রতি 'আয়ুষ্মান ভারত' যোজনা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার মাধ্যমে দেশের 36তম (36th) রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে?

(A) ওডিশা (B) পশ্চিমবঙ্গ (C) তেলেঙ্গানা (D) কেরালা

উত্তর: (B) পশ্চিমবঙ্গ

তথ্য: পশ্চিমবঙ্গ সরকার 16 August 2026 থেকে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কার্যকর করেছে, যার ফলে রাজ্যের প্রায় 1.5 কোটি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন

7. কেরল (Kerala) বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম পরিবর্তন করে কী রাখার প্রস্তাব পাস হয়েছে?

(A) কেরলপুত্তরা (B) কন্নুর (C) কেরালাপুর (D) কেরলম

উত্তর: (D) কেরলম

তথ্য: সংবিধানে উল্লিখিত ঐতিহ্যের ভিত্তিতে এবং স্থানীয় ভাষার গুরুত্ব বজায় রাখতে রাজ্যের নাম পরিবর্তন করে 'কেরলম' (Keralam) রাখার প্রস্তাব নেওয়া হয়েছে ঐতিহাসিক তথ্য অনুযায়ী অশোকের শিলালিপিতেও 'কেরলপুত্র' শব্দের উল্লেখ পাওয়া যায়

8. ভারত সম্প্রতি কোন দেশের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম যৌথভাবে উৎপাদনের জন্য একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে?

(A) ইসরায়েল (B) আর্মেনিয়া (C) রাশিয়া (D) ইউক্রেন

উত্তর: (B) আর্মেনিয়া

তথ্য: ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব রাজেশ কুমার সিংয়ের আর্মেনিয়া সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা গবেষণা উদ্ভাবন বৃদ্ধি পাবে

9. Jal Jeevan Mission-এর অধীনে বর্তমানে ভারতের গ্রামীণ পরিবারগুলিতে 'নল থেকে জল' সংযোগের হার কত শতাংশে উন্নীত হয়েছে?

(A) 50% (B) 70.5% (C) 82.24% (D) 95%

উত্তর: (C) 82.24%

তথ্য: 2019 সালে এই মিশন শুরু হওয়ার সময় গ্রামীণ সংযোগের হার ছিল মাত্র 16.7% 2026 সালের অগাস্টে তা বেড়ে 82.24% হয়েছে এবং 2028 সালের মধ্যে 100% লক্ষ্যমাত্রা রাখা হয়েছে

10. মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি কোন নদীকে 'আইনি ব্যক্তি' (Legal Person) হিসেবে স্বীকৃতি প্রদান করেছে?

(A) কাবেরী (B) তামীরভরণী (C) ভাইগাই (D) পলার

উত্তর: (B) তামীরভরণী

তথ্য: তামিলনাড়ুর তামীরভরণী (Tamirabharani) নদীকে দূষণমুক্ত রাখা এবং এর অস্তিত্ব রক্ষায় মাদ্রাজ হাইকোর্ট এই ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের ইতিহাসে এর আগে গঙ্গা যমুনাকেও এই মর্যাদা দেওয়া হয়েছিল

Daily Current Affairs in Bengali 2026 | দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)